বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস-এর পেশাগত ও পরিবেশগত স্বাস্থ্য বিভাগ আজ ২৮ এপ্রিল ২০২৬ তারিখে “র্যালি অ্যান্ড মিট দ্য ওয়ার্কার্স” শীর্ষক একটি কর্মসূচি বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস উপলক্ষে আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ সুলতান উদ্দীন আহম্মদ, অন্তর্বর্তী সরকারের শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর জে এম এ হান্নান- মাননীয় উপাচার্য এবং প্রফেসর ডা শেখ আখতার আহমদ, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. সাইকা নিজাম, বিভাগের সহযোগী অধ্যাপক; এবং সভাপতিত্ব করেন প্রফেসর ডা. এম এইচ ফারুকী, বিভাগীয় প্রধান।
এই কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী, পেশাগত স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং শ্রমিকদের সমন্বয়ে একটি অংশগ্রহণমূলক পরিবেশ সৃষ্টি হয়, যা গঠনমূলক সংলাপ, সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত অংশগ্রহণের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। অংশগ্রহণকারীরা নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন, বিশেষ করে উদীয়মান পেশাগত ঝুঁকি এবং বাংলাদেশে কার্যকর নীতিমালা বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
বক্তব্যে প্রধান অতিথি বিভিন্ন শিল্পখাতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা মান উন্নয়নে প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং শ্রম সংস্কারের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। অন্যান্য অতিথিরাও প্রতিরোধমূলক সংস্কৃতি গড়ে তোলা এবং শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে একাডেমিক উদ্যোগ, গবেষণা এবং কমিউনিটি সম্পৃক্ততার গুরুত্বের ওপর আলোকপাত করেন।