বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (BUHS)-এর কমিউনিটি নিউট্রিশন বিভাগ আজ ২৯ এপ্রিল ২০২৬ তারিখে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে একটি বর্ণাঢ্য পুষ্টি সচেতনতা র্যালির আয়োজন করে।

“পুষ্টি বৈষম্যের দিন শেষ
গড়বো স্বনির্ভর বাংলাদেশ “
এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই র্যালিতে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, প্রক্টর, কমিউনিটি নিউট্রিশন বিভাগের বিভাগীয় প্রধান এবং অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানসহ সম্মানিত শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
র্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণ প্রদক্ষিণ করে এবং পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই র্যালির মাধ্যমে সবার জন্য সুষম ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতকরণ এবং পুষ্টিগত বৈষম্য দূরীকরণের গুরুত্ব তুলে ধরা হয় এবং পাশাপাশি একটি সুস্থ, সচেতন ও স্বনির্ভর বাংলাদেশ গঠনে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানানো হয়।